শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

১৬৬

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন সহ রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহীদ স্মৃতি ফলকে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

শনিবার সকালে চেঙ্গী স্কয়ার শহীদ বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। তোপধ্বনি পর প্রথমে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার পক্ষে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এর পরপরই ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোস’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমার পক্ষে প্রতিনিধি দল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা প্রশাসন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, প্রেসক্লাব, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ.বিডি), সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সরকারী-বেসরকারী, সামাজিক সংগঠন, এনজিও, স্কুল-কলেজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল নিয়ে শ্রদ্ধা জানান।

এর পরে শুরু হয় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিমে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে করা হয়। এছাড়া কুচকাওয়াজের সালাম গ্রহন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এদিকে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে সন্ধ্যায় বিজয় কনসার্টের আয়োজন করা হয়।