শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা

৯০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গার ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাহাড়ী অঞ্চলে তীব্র শীতের কবলে থাকা ২০০ জন শীতার্ত পাহাড়ী বাঙালীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে ১০০ টি কম্বল মাটিরাঙ্গা পৌরসভায় এবং ৫০ টি করে কম্বল প্রত্যন্ত নাইক্যাপাড়া ও পরশুরামঘাট ক্যাম্প এলাকায় অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। একই সময়ে ২ জন অসহায়কে ঘর নির্মাণ বাবদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

এসময় জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।