শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত

১০৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্ণফুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে শান্তির পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পুলিশ, আনসার, নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম, চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে শনিবার সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।