শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে নানিয়ারচরে আওয়ামী লীগের আলোচনা সভা

১৩৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধার সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, ধর্মেশ খীসা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক, জনতা শেখর চাকমা, ঝিল্লোর মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতৃবৃন্দ।