শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় থানচির নতুন ইউএনও’র

১২১

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বাংলাদেশ এখন উন্নয়নের পথে। জনবান্ধব ও সমৃদ্ধ করতে আমরা বদ্ধপরিকর। থানচিবাসীদের উন্নত ও শান্তির পরিবেশ বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় থানচি প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎকারের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন এসব কথা বলেন।

নবাগত ইউএনও মোহাম্মদ মামুন আরো বলেন, সৌন্দর্য ও শান্তির উপজেলা হচ্ছে থানচি। এখানে সকল সম্প্রদায়ের সুশৃঙ্খল ও শান্তির পরিবেশ তৈরী করতে বদ্ধপরিকর এবং আইন শৃঙ্খলা’সহ মাদক, নানান অপরাধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চান।

এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক চহ্লামং মারমা প্রমূখ। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক চিংথোয়াই অং মার্মা, প্রচার সম্পাদক মথি ত্রিপুরা ও পূর্বচোখের নির্বাহী সম্পাদক থুইমংপ্রু মারমা উপস্থিত ছিলেন।