শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

মাটিরাঙ্গায় কৃষকের ছেলে কামরুলই পেয়েছে জিপিএ- ৫

১০২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এবারের এইচএসসি ও সমমানের পরিক্ষার পুরো উপজেলায় একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫ পাবার গৌরব অর্জন করে। রবিবার (২৬ নভেম্বর) ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করা হয়।

সৌভাগ্যবান শিক্ষার্থী মোঃ কামরুল হাসানের বাড়ি তাইন্দং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায়। তার বাবা হাবিল মিয়া একই এলাকার দরিদ্র কৃষক। ৫ বোনের মধ্যে কামরুল তাদের একমাত্র ভাই। দারিদ্র্যতাকে জয় করে কামরুল আজ পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে।

কামরুল হাসান ২০১৪ সালে ৪র্থ শ্রেণির বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুলে এবং ২০১৫ সালে ৫ম শ্রেণির সমাপনী পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। একই সাথে ২০২১ সালে তাইন্দং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষাতেও জিপিএ ৫ প্রাপ্ত হন কামরুল।

কামরুল ইসলাম বলেন, পরিবারের অনুপ্রেরণায় আমি ভাল ফল করতে সক্ষম হয়েছি। বর্তমানে ভাল বিশ্ববিদ্যালয়ে সুযোগ লাভের আশায় কোচিং করছি ইংরেজিতে অনার্স করার আশা আছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, বড় হয়ে ভাল কিছু করে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করবে সে।