শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

খাগড়াছড়ির রামগড়ে বিনামুল্যে হাইব্রিড বীজ ধান বিতরণ

৬০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে বিনামুল্যে ২ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে রামগড় কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাশেদ চৌধুরীর সঞ্চালনা ও কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে হাইব্রিড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লুৎফর করিম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এক ইঞ্চি জমি ও যেন অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগানকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, তিনি উপস্থিত কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।