শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এবারও সেরা, জিপিএ -৫ পেল ৯৫ জন

১১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলে আবারও সেরা ফলাফল অর্জন করেছে কাপ্তাইস্থ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা। রবিবার (২৬নভেম্বর) এইচএসসির ২০২৩ ফলা ফল প্রকাশ করা হয়। এতে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শতভাগ পাশ করেছে।

কলেজ সুত্রে জানা যায়, তাদের মোট পরীক্ষার্থী ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। পাশাপাশি ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১জন, জিপিএ-৫, ৪০ জন ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে ৩০ জন এবং মানবিক বিভাগের ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়াও, ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি তিন পার্বত্য জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।

এদিকে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সাফল্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি অভিনন্দন জানান।