শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

কাপ্তাই ন্যাশনাল পার্কে ১১ ফুট দৈর্ঘ্য অজগর সাপ অবমুক্ত

১২০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট দৈঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন সাড়ে প্রায় ১০ কেজি। বুধবার (১৫ নভেম্বর) কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন  কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

এর আগে গত মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকার জনৈক মোঃ সাগর বাড়ী হতে এটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সালেহ মোহাম্মদ শোয়াইব খান আদেশে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদ এবং বন বিভাগের স্পেশাল টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জকে দেয়া হয় ন্যাশনাল পার্কে অবমুক্ত করার জন্য।

পরে বুূূধবার সকাল ৯টায় অবমুক্ত করার সময় রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মী আবু বক্কর, মোঃ নাহিদ, জয়নাল আবেদীন, রুমন মুন্সি, আঃরাজ্জাক, মো.জামান ও মন্নান উপস্থিত ছিলেন।