শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

১৫১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধূলা সামগ্রী বিতরণ, ৬ শতাধিক অসহায় পাহাড়ি বাঙ্গালীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, এবং দুইজন অসহায় কে উন্নত চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়াও চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শামিলাহ আজমাত বেসরকারী দন্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন (শাকিল) উপস্থিত ছিলেন।

এ সময় জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।