শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

ভার্চুয়ালী বিভিন্ন প্রকল্পের সাথে লংগদু উপজেলায় ৪টি প্রকল্পও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

১৮৭

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশের বিভিন্ন প্রকল্পের সাথে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন।

লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজের মিলনায়তনে প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

এসময় দেশের বিভিন্ন স্থানের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন। তার মধ্যে লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট আইসিটি ভবন ও লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট আইসিটি ভবন, কালাপাকুজ্জ্যা ইউয়িনে মাহিল্ল্যা-মাইনীমুখ গ্রোথ সেন্টার সড়কে ২০৪৫ মিটার চেইনেজে ১০৫ মিটার দীর্ঘ সেতু, একই এলাকার মাহিল্ল্যা- মাইনীমুখ গ্রোথ সেন্টার সড়কে ৩৫২০মিটার চেইনেজে ১৪০ মিটার দীর্ঘ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের সকল প্রভাষকগণ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর এসব উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন দেখেন।