শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে: দীপংকর তালুকদার

১৯২

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার আগামীতে আবারও যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাহলে এই উন্নয়নের ধারা আরও ত্বরান্বিত হবে।

মঙ্গলবার দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে রাঙ্গামাটি জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত ১০টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। একই সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত উপজেলা প্রশাসনিক ভবন সম্প্রসারিত হলরুম নির্মাণাধীন ভবন এর উদ্বোধন করেন তিনি।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইরফানুল কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, স্থানীয় ৪ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।