শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে ৩২ কোটি টাকার ১৫ প্রকল্প উদ্বোধনে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

দেশ নিরাপদ রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

১০৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, দেশে নির্বাচন আসলেই বিএনপি- জামায়াত মিলে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। তাঁরা জনগণের ওপর আস্থা হারিয়ে বিদেশীদের কাছে নালিশবাজি শুরু করে। বিদেশীদের নিয়ে ষড়যন্ত্র করে দেশের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। সহিংসতাকারীরা কখনো দেশের মিত্র হতে পারে না। তাঁরা দেশের শত্রু। দেশ নিরাপদ রাখতে হলে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩২কোটি ব্যয়ে সম্পন্ন ১৫টি প্রকল্প উদ্বোধনকালে জেলার মানিকছড়ি উপজেলা সদরে শিশুপার্ক প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জীবদ্দশায় পাহাড়ের মানুষের জন্য প্রত্যাশিত অবকাঠামোগত উন্নয়ন সাধনের জন্য এই বোর্ড প্রতিষ্ঠার চিন্তা করেছিলেন। জিয়া-এরশাদ আমলে এই বোর্ডকে নামমাত্র উন্নয়ন বরাদ্দ দেয়া হতো। এখন সেই বোর্ড প্রতি অর্থবছরে নিয়মিত বরাদ্দ এবং প্রকল্প বরাদ্দ মিলে হাজার কোটি টাকার কাজ করছে। শিক্ষা-সংস্কৃতি- ক্রীড়া, সমাজকল্যাণ, সোলার, মিশ্র ফলবাগান, উদ্যোক্তা বিনিয়োগসহ নানা খাতে তিন পার্বত্য জেলার প্রতিটি মৌজায়-গ্রামে বোর্ডের উদ্যোগ দৃশ্যমান। ভৌগলিক কারণে যেখানে আগামী কয়েক বছরের মাথায় বিদ্যুৎ পৌঁছানো কষ্টকর হবে; সেসব প্রত্যন্ত-দুর্গম গ্রামে-জনপদে ৪২হাজার সোলার সিস্টেম দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা. সম্পাদক এম. এ. জব্বার, খাগড়াছড়ি আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, জেলা মহিলা আওয়ামীলীগের সা. সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সা. সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মাইন উদ্দিন, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আনছারুল করিম, জেলা যুব মহিলা লীগ’র সভাপতি বিউটি রানী ত্রিপুরাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী পদ- মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা জেলাশহরে দেড় কোটি টাকায় নির্মিত খেজুরবাগান জামে মসজিদের দ্বিতল ভবন উদ্বোধন এবং টাস্কফোর্স অফিসে ২৭ জনকে নগদ সহায়তা প্রদান করেন।