শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

দীঘিনালার দূর্গম জারুলছড়ি এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

১৭৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

শান্তি সম্প্রীতি উন্নয়ন আত্মমানবতার সেবায় ও পার্বত্য অঞ্চলে শান্তি শৃংখলা সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে।

দীঘিনালা জোনের আয়োজনে উপজেলা বাবুছড়া ইউনিয়নের দূর্গম জারুলছড়ি এলাকার দুস্থ অসহায় স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠির মাঝে বিনামূলে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোনের উদ্যোগে দূর্গম জারুলছড়ি এলাকার দু:স্থ অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা উদ্বোধন করে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম ওএসপি, পিএসসি। এতে ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন, দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ মোস্তাফিজুর রহমান।

চিকিৎসা সেবা উদ্বোধনকালে উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম বলেন, পাহাড়ের দূর্গম এলাকার জনগোষ্ঠি মানুষগুলো চিকিৎসা সেবা ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। অসহায় দু:স্থ মানুষগুলোর মাঝে চিকিৎসা সেবা পৌছে দিয়েছে দীঘিনালা জোন। এই ধরনের সেবা দীঘিনালা জোনের পক্ষ থেকে অব্যহত থাকবে।

সেনাবাহিনীর চিকিৎসা সেবা নিতে এসে জারুলছড়ি আদামের (গ্রামের) সোনাদেবী চাকমা (৭৬) বলেন, আর্মি চিকিৎসা অনেক ভাল। আমার হাত-পায়ে প্রচন্ড ব্যথা চলাফেরা করতে কষ্ট হয়। আর্মি ডাক্তার আমাকে ঔষধ দিয়েছে। আর্মিকে অনেক ধন্যবাদ জানাই।