শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

দীঘিনালায় ২শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট’র অনুদান বিতরণ

২১৯

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক সময়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি‘র বহুমুখী অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে সুইডিশ রেড ক্রসের আর্থিক সহযোগিতায় দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নের ২শত ৩০ পরিবারকে মাঝে অনুদান বিতরন করেন প্রধান অতিথি উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস-চেয়ারম্যান সীমা দেওয়ান, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ‘রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সকল দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মানবিক সহায়তা করছে।