শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

২১০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র (আইডিএফ) সমন্বিত কৃষি ইউনিটের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) অর্থায়নে দুদিন ব্যাপী নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) উপজেলার মধ্যম লেমুয়া এলাকার ২৫জন নারীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, আইডিএফ’র কৃষি কর্মকর্তা মোঃ আজমারুল হক, সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, মিথুন দাশ, রাবেয়া আক্তার। প্রশিক্ষণে নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদনের নানা কৌশল ও পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।