শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মাটিরাঙ্গা পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

২০২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পাগলা কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মাটিরাঙ্গা বাজার ও আশেপাশের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাটিরাঙ্গা উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হঠাৎ করে একটি পাগলা কুকুর রাস্তায় বের হওয়া লোকজনকে কামড়াতে শুরু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসায়ীসহ ১৪জন আহত হয়।

আহতদের মধ্যে ১২জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত ২জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ডাক্তারপাড়ার আবাদুস ছোবহান, ভুইয়াপাড়ার মোঃ ওমর ফারুক, নতুন পাড়ার নান্নু ত্রিপুরা, হাসপাতালপাড়ার রাখাল চন্দ্র দে, মংতু চৌধুরী পাড়ার ইকবাল, রসুলপুরের আবুল কাশেম, ইসলামনগরের রমজান আলী, নবীনগরের আবুল কালাম আযাদ, চরপাড়ার জগদীশ চন্দ্র পাল, মমতা রানী, বলিটিলার হাবিল মিয়া ও মানিকছড়ির রাদাম মারমা।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত জানান, কুকুরের কামড়ে ১৪ জন আহত হওয়ার কথা শুনেছি। তবে কুকুরের কামড়ে আহত ১২জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেছে। তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।