শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মানিকছড়িতে ধর্ষণ ও যৌন সহিংসতা বিরোধী প্রতিরোধ মিছিল ও সমাবেশ

২০০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে রাস্তাঘাট, ক্ষেত-খামার, শিক্ষাপ্রতিষ্ঠান কর্মস্থল ও যানবাহণসহ সর্বত্র নারীর সম্ভ্রম নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এবং ধর্ষণ ও যৌন সংসতা বিরোধী প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার সদরের খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের মানিকছড়ি সরকারি কলেজ গেট সংলগ্ন ময়ূরখীল বটমূলের সামনে থেকে মিছিল বের হয়ে সড়ক ও জনপদ বিভাগ প্রদক্ষিণ করে করে পুনরায় বটমূলের সমানে প্রায় দেঢ় ঘন্টা ব্যাপী উক্ত প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভানেত্রী নীতি চাকমা, রামগড় ও মানিকছড়ি উপজেলা ইউনিটের পরিচালক ক্যহ্লাচিং মারমা, মানিকছড়ি পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অংসাহ্লা মামরমাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারীরা সর্বদা অনিরাপত্তায় ভূগছে উল্লেখ করে বক্তারা বলেন, রাস্তাঘাট, বিভিন্ন প্রতিষ্ঠানসহ নানা স্থানে নারীরা অবহেলা ও নির্যাতনের স্বীকার হচ্ছে। তাছাড়া পাহাড়ে এখন পর্যন্ত নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির নজীর নেই। তাই নারীর নিরাপত্তার নিশ্চিতের দাবী জানান তারা। এছাড়াও সরকারি পত্রে বেগম সম্মোধন বন্ধ করা, ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান তারা। পরে ৪৭ সদস্য বিশিষ্ট্য নারী আত্মরক্ষা কমিটি ঘোষণা করা হয়।