শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রামগড়ে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

১৮৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড়ে নুর আলম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি রামগড় পৌরসভার তৈছালা পাড়া এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড় ছেলে। তার রায়হান (১২) ও রাকিব (১০) নামে আরো দুই জন সন্তান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ অক্টোবর) ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অযুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তার স্বজনদের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘ ২৫ বছর মানসিক ভারসাম্যহীন। সে ওই মসজিদ কোয়াটারের পাশের পরিত্যক্ত একটি কক্ষে থাকতো মাঝে মধ্যে বাড়িতে যেতো।

নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদ জানান, তার ছেলে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে মাসিক বেতনে শ্রমিকের কাজ করতো। মানসিক সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ তাকে বাগানের চাকুরীতে আর নিয়মিত করেনি। রামগড় থানার উপ-পরিদর্শক মোঃ জাফর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।