শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নানিয়ারচর জোনের আর্থিক সহায়তা

১৫৩

তুফান চাকমা, নানিয়ারচর 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর জোন কতৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পূজা মণ্ডপ পরিদর্শন কালে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলার শ্রী শ্রী জগ্ননাথ মন্দির কমিটির হাতে এ সহায়তা তুলে দেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি।

এসময় জোন কমান্ডার বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা-অর্চনা পরিচালনার লক্ষ্যে অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে।

নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।