শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

আলীকদমে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জোন কমান্ডার

২০৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আলীকদম সেনাজোনের (৩১বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।

রবিবার (২২ অক্টোবর) রাত ০৮ ঘটিকায় আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির,নয়াপাড়া ইউনিয়নের বনিক পাড়া হরি মন্দির, রনজিত মহাজন পাড়া লোকনাথ মন্দিরে আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এবং আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার মন্ডপ পরিদর্শনের সময় সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নিকট শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি বিতরণ করেন।

জোন জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপারেশন উত্তোরণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর পদাতিক ডিভিশনের বিভিন্ন রিজিয়নের অধীনে থেকে জন সমূহ তাদের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আলীকদম সেনাজোনের আওতাধীন এলাকায় বাঙালি,পাহাড়ি ও মুসলমান ছাড়াও সনাতন ধর্মালম্বী হিন্দু বৌদ্ধ ও বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠী বসবাস করে। সাধারণ জনগণের মধ্যে অসাম্প্রদায়িক মনোভাব তৈরীতে আলীকদম সেনা জোন সর্বদাই সচেষ্ট।