শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে সুবিধাভোগীদের নিয়ে সভা

আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে -দীপংকর তালুকদার

১২৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারোও ক্ষমতায় আনতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসুচীর আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে। প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মা সেতু নির্মাণ এবং সেই পদ্মা সেতুর উপর রেল লাইন তৈরী করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ মাঠে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও বাচিক শিল্পি রওশন শরীফ তানির সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান। অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিরনজীত তনচংগ্যা, ওয়েশ্লিমং চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম ও চেয়ারম্যান লাভলী আক্তার ।

মতবিনিময় সভায় দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আজকে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ জনগণ বিভিন্ন ভাতা পাচ্ছেন।

উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, আঁখি আক্তার, রাজ চন্দ্র তনচংগ্যা, নাইম্রাচিং মারমা ও মাচিংহ্লা মারমা। সভায় কাপ্তাই উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।