শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নানিয়ারচর সড়ক দুর্ঘটনায় নিহত ১

৩৫৬

 তুফান চাকমা, নানিয়ারচর 

রাঙ্গামাটি নানিয়ারচরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে চিচি মনি চাকমা রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষ করে অটোরিক্সা যোগে বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে পৌঁছার ১০ মিনিট আগে রাত ১১টায় উপজেলার ইসলামপুর বাজার এলাকায় পোঁছালে অটোরিক্সাটি উল্টে দূর্ঘটনা ঘটে। এতে চিচি মনি ও লিটন চাকমা মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিচি মনি চাকমা’কে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ড্রাইভার পলাতক রয়েছে।

নিহত চিচি মনি চাকমা (৩৬) উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ডাকবাংলা এলাকার মৃত লম্বা চাকমার ছেলে। আহত হওয়া ব্যক্তির নাম লিটন চাকমা (২৫)। সে একই এলাকার রুপো দন চাকমার ছেলে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানা কতৃপক্ষ  আইনি ব‍্যবস্থা নিবেন।