শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে সেনাবাহিনী

১৪৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। তারাই ধারাবাহিকতায় ঈদ-উল-আযহাকে সামনে রেখে গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষে মাটিরাঙ্গার দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী।

বুধবার (২৮ জুন) সকালে মাটিরাঙ্গা সরকারী কলেজ মাঠে মানবিক সহায়তা প্রদান করেন, মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

এসময়, শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস, পোলাও চাল, সিদ্ধ চাল, ভোজ্য তেল, আটা, ডাল, চিনি ও লবন বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর এ প্রচেষ্ঠা। ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসেন, মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ হারুনুর রশীদসহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এমন মানবিক কর্মকান্ড দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। মানবিক সহায়তা পেয়ে শারিরীক প্রতিবন্ধী মোঃ ফিরোজ মিয়া বলেন, সেনাবাহিনী আছে বলেই বিভিন্ন উৎসবে আমাদের খবর নেয়। অপর প্রতিবন্ধী মোঃ রফিকুল ইসলাম ঈদকে সামনে রেখে সেনাবাহিনীর মানবিক সহায়তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।