শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গুইমারা রিজিয়ন কর্তৃক ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

১৬০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়নের উদ্যোগে ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) সকালে শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে রিজিয়নের আওতাধীন ৫ শতাধিক অসহায়, দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন, ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি। এছাড়াও শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, রিজিয়নের বিএম মেজর খালেদসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।