শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাজস্থলীতে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে প্রশিক্ষণ

১১৫

॥ মোঃ আজগর আলী খান,রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্থলীর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের কাজুবাদাম ও কফি চাষ বিষয়ে বিশদ ধারণা দেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক, মিজানুর রহমান।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা,উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, কৃষি অফিসার আবুল খায়ের, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান সহ উপজেলা সদরের বিভিন্ন এলাকার চাষিরা দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, পার্বত্য এলাকায় কাজুবাদাম ও কফি চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় বলে মন্তব্য করে চাষিদের ঘরের আশেপাশে এবং পতিত জমিতে বেশি করে কাজুবাদাম ও কফি আবাদের প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের জানান, পার্বত্য অঞ্চলে ব্যক্তি ও সরকারি-বেসরকারী উদ্যাগে আরো অধিক পরিমানে কাজুবাদাম ও কফি বাণিজ্যিকভাবে চাষ করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান সৃষ্টির অপার সম্ভাবনা রয়েছে, আর পাহাড়ের মাটি, আবহাওয়া ও পরিবেশ কফি ও কাজুবাদম চাষের জন্য অত্যন্ত উপযোগী। কাজুবাদাম ও কফি আবাদে চাষিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিনামুল্যে প্রশিক্ষণ, বীজ, চারা, সারসহ যাবতীয় সহায়তা করার আশ্বাস প্রদান করেন।