শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাইয়ের দুর্গম হরিণছড়া গ্রামীণ মহিলাদের নিয়ে উঠান বৈঠক

১১৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দূর্গম হরিণছড়া গ্রামীন মহিলাদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্টিত। বুধবার(৭ জুন) সকাল ১০ টায় ৪নং ইউনিয়ন ২নং ওয়ার্ডে উপজেলা তথ্য আপার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এ উঠান বৈঠক হয়। কাপ্তাই প্রেসক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাহামিনা সুলতান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ঝিমি চাকমা, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ১১৯ নং ভাজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কৃষি বিভাগের উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামসুল হক।
বৈঠকে জম্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে হরিণছড়া পাহাড়ী পল্লীর শতাধিক মহিলা অংশগ্রহণ করে।