শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দীঘিনালা স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

১০৫

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় মৎস্য অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি এর আওতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা পর্যায় স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রাঙ্গামাটি প্রকল্প পরিচালকের সহযোগিতায় স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ ইয়াছিন, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন, দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা মাহমুদা বেগম লাকী, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, সাংবাদিক পলাশ বড়ুয়া, সাংবাদিক মোঃ মাইন রানা, দীঘিনালা উপজেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি দীপংকর প্রসাদ চাকমা প্রমূখ।
এতে স্বাগত বক্তব্যে দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা বলেন, দীঘিনালা উপজেলা ৮০%পুকুর জলাশয় মৌসুমী হওয়া বছরের ৬ মাস মাছ চাষ করা থেকে ব্যহত হচ্ছে। মৌসুমী পুকুর ও ক্রীক বাধকৃত জলাশয় গুলোকে খনন করে বাষর্রিক পুকুরে তৈরি করতে হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, প্রশিক্ষনে মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাষ চাষ করতে হবে। দীঘিনালা উপজেলা প্রচুর মাছের চাহিদা রয়েছে। মাছ চাষের জন্যে দীঘিনালা প্রচুর পুকুর, ডোবা নালা রয়েছে একটু করে সংস্কার মাছ চাষ করা যায়। পরিকল্পিত ভাবে মাছ চাষ করলে কোন লোকসান হয় না। প্রশিক্ষন কাজে লাগাতে হবে।

এছাড়া মাছ চাষী ও জেলেদের মাঝে দারিদ্র বিমোচনে আত্নকর্মসংস্থা বৃদ্ধি লক্ষে ছাগল, শুকুর, ভেনগাড়ি বিতরন করা হয়েছে।