শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শারিরীক প্রতিবন্ধীদের বিনামূল্য চিকিৎসা রেড ক্রিসেন্ট সোসাইটির

১০৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের আয়োজনে শারিরীক প্রতিবন্ধীদের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল মেডিকেল ক্যাম্পেইন এ সেবা দেয়া হয়।

শারিরীক প্রতিবন্ধী হাত-পা কাটা, অথবা চলাফরা করতে পারেনা, (প্যারালাইজড) এ সংক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। এসময় কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিস কর্মকর্তা মোঃ শামসুল আলম, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাপ্তাই ইউএনও রুমন দে জানান, কাপ্তাইয়ে মোবাইল মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট সহ সকল উদ্যোক্তা ও সদস্যদের ধন্যবাদ জানায়। এ ধরনের চিকিৎসা সেবার আয়োজনে ফলে কাপ্তাইয়ের দুর্গম এলাকার বাসিন্দারা উপকৃত হচ্ছে এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে উল্লেখ করে।

কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির এই মেডিকেল ক্যাম্পেইন আয়োজন প্রশংসার দাবীদার। দুর্গম অঞ্চলের মানুষেরা এই সেবা পাচ্ছে।