শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মানিকছড়িতে ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা

১০৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় মানিকছড়ি ইউনিয়ের দক্ষিণ ফকিরনালা পাড়া ও বিকেল ৪টায় উপজেলার তিনটহরী ইউনিয়নের কুঞ্জরী পাড়া এলাকায় ইউনিয়ন পর্যায়ে ফোরামের উপকারভোগী সদস্য, পাড়া কার্বারী, শিক্ষক, ধর্মীয় গুরু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ২৫ জন ফোরাম সভায় উপস্থিত ছিলেন।

এতে ঢাকা সেন্ট্রাল অফিসের কর্মসূচী কর্মকর্তা নাজমুল হক ( ইসিএফএস), বান্দরবান প্রকল্প অফিসের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উসিনু মারমা, প্রকল্প’র মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, মিতা তঞ্চঙ্গ্যা, হিমেল চাকমা, আবাইশি মারমা উপস্থিতি ছিল।

সভায় সকল সদস্যরা তাদের পাড়া পর্যায়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিনামূল্যে সোলার প্যানেল স্থাপন ও স্যানিটেশন সমস্যাসহ পাড়া পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসনের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তাছাড়া পাড়া পর্যায়ে বাল্যবিবাহ রোধের উপরও গুরুত্বারোপ করা হয়েছে। সেই সাথে আশ্রয়ন প্রকল্পের জন্য জমি দেয়ার পরিকল্পনা করা হয়। কেননা আশ্রয়নের জন্য জমি নির্ধারন করা গেলে সরকারি ঘর বরাদ্দ পাওয়া সাপেক্ষে উন্নত জীবনযাপনের সুব্যবস্থা হবে বলে ফোরাম সভায় আলোচনা করা হয়।