শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

কাপ্তাইয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২২মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা শাখা কমিটির আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা মৎস্যজীবী লীগ যুগ্ন আহবায়ক সুভাষ দাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে আহবায়ক মোস্তাক আহমেদ। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ আব্দুল লতিফ ও স্বপন বড়ুয়া, কাজী মাকমুদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ওহাব ও সুজন তঞ্চঙ্গ্যা (ধনা), সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।