শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪৪

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে মৎসজীবি লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে শেখ হাসিনার নির্দেশ ‘মাছে ভাতে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ’ এই শ্লোগানে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতা কর্মীরা।

পরে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মেলেন্দু চৌধুরী।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিন্টু দত্ত সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন ও যুব মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিলকিস আক্তার।