শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

লামায় কোয়ান্টামমে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

১২৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবান লামায় তৃতীয় বারের মতো পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। দেশ বিদেশের লাখো মানুষের সাথে রবিবার (২১ মে) লামার ৭টি ভেন্যুতে প্রায় ২ হাজার মানুষ আজকের বিশ্ব মেডিটেশন দিবসের সকালের প্রোগ্রামে অংশ নেন। এবছরের বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য হলো ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’।

ভোরের আলো ফোটার সাথে সাথে কোয়ান্টাম লামা সেন্টার কোয়ান্টামমের প্রাণ আরোগ্যশালায় স্থানীয় অধিবাসী, কোয়ান্টামের কর্মীরা ও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের একাংশ সমবেত হতে থাকে। ভোর ছয়টায় বিশ্ব মেডিটেশন দিবসের শুভ সূচনা হয়। এসময় সকলে ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ আটোসাজেশন এবং ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রত্যয়ন উচ্চারণ করেন। প্রায় চারশ মানুষের এই প্রত্যয়ন আরোগ্যশালায় যখন ধ্বনিত হচ্ছিল, ঠিক তখন আরোগ্যশালার সংলগ্ন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের তিনটি ক্যাম্পাস থেকেও শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্বরে উচ্চারিত একই প্রত্যয়ন অনুরণিত হচ্ছিল পুরো এলাকাজুড়ে।

এরপর এই প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মা-জী নাহার আল বোখারীর শুভেচ্ছাবাণী ও চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের সংক্ষিপ্ত অডিও আলোচনা এবং মেডিটেশন। এই যৌথ মেডিটেশনে স্বর্গভূমি বাংলাদেশের ১০টি চিত্র আবলোকন করতে বলা হয়। তাই মেডিটেশন শেষে অনেকেই আগামী বাংলাদেশের আবেগময় কল্পচিত্রগুলোর অনুভূতি ব্যক্ত করছিলেন। এছাড়াও অডিও বক্তব্যে আমাদের দেশে শিক্ষা ও চিকিৎসাব্যবস্থায় মেডিটেশন অন্তর্ভুক্তির জন্যে সংশ্লিষ্ট সকলকে এই সময়োপযোগী পদক্ষেপের জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়াও কোয়ান্টামমের নিকটবর্তী কেয়াজুপাড়া, আন্ধারি জামালপুর স্কুল এবং বোধিছড়া পাবলিক স্কুলে পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। এতে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়।