শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়

কাপ্তাইয়ে কৃষকলীগের উদ্যোগে ধান কাটা উৎসব

১৩১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কৃষকলীগের উদ্যোগে রেশমবাগান তঞ্চঙ্গ্যা পাড়া ধানকাটা উৎসব পালন করা হয়েছে। বুধবার (৩ মে) সকাল ১১টায় রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় উৎসব উদ্বোধন করা হয়। ধানা কাটা উৎসব উদ্বোধন করে রাঙ্গামাটি জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। পরে এক আলোচনা সভা কাপ্তাই উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা কৃষকলীগ সভাপতি মাহাবুব আলম তালুকদার।

এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগ সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, রাঙ্গামাটি জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি সান্ত্বনা চাকমা, কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ- সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মৃনাল তঞ্চঙ্গ্যা সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের কৃষকলীগের নেতৃবৃন্দ।

কাপ্তাই উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের দিক নির্দেশনায় সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা এ ধান কাটা উৎসব পালন করছেন।

নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐ এলাকার ২ একর কৃষকের ব্রিধান -১০০ ( বঙ্গবন্ধু ধান) কেটে কৃষকের ঘরে তুলে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।