শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দীঘিনালায় লাশ উদ্ধার

১৩১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় রাস্তার পাশে থেকে রাহুল কর্মকার(৩৩) নামে এক ব্যাক্তি লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বারপাড়া এলাকার মৃত তপন কর্মকারের ছেলে বলে জানা গেছে। বুধবার(৩ মে) সকাল ৯টায় দীঘিনালা থানা পুলিশ জামতলী সড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মাথায় পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পাশ্ববর্তী দোকানদার মাইকেল দাশ জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ৯টায় আমার দোকান থেকে খিলি পান কেনেন রাহুল কর্মকার। আমার সামনেই রাহুলের স্ত্রী বাড়ী যাওয়ার জন্য ফোন করেছিল। সে বাড়ী যাচ্ছে বলে দোকান থেকে চল যায়।

এব্যাপার নিহতের স্ত্রী রুপা কর্মকার জানান, গতকাল রাত ৯টায় ফোনে কথা হয়েছিলো, সে বলেছে বাড়ী আসতছে। পরে রাত বারোটা থেকে মোবাইল ফোন বন্ধ ছিলো।

নিহতের ছোট ভাই জীবন কর্মকার জানান, রাত ১২টায় বাড়ী না আসায় খোজ নিতে থাকি। সকালে একজন রাস্তার পাশে লাশ পড়ে খবর পেয়ে শনাক্ত করি। তিনি আরো জানান, আমার ভাইকে মেরে হত্যা করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।