শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

১৫৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ মে ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংত্রুান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাংগা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি।

সন্ত্রাসী তৎপরতা নির্মুলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, মাটিরাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সব সময় সকলের পাশে থাকবে।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।