শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

১০৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ শাহাদাত হোসেন (৩২) নামের এক বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রবিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ২নং বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল এলাকায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইজারা বহির্ভূত উপজেলার পান্নাবিল এলাকায় প্রশাসনের অজান্তে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট বালু উত্তোলনকারী মোঃ শাহাদাত হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তিস্বরুপ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, এসআই সুমন কান্তি দে উপস্থিত ছিলেন। অবৈধবালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।