শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মহালছড়িতে অস্ত্র সহ এক সন্ত্রাসী আটক

৭৮

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ (মূল) এর একজন চাঁদা আদায়কারী আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১ মে) ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা (৩০) ইউপিডিএফ (মূল) দলের এক চাঁদাবাজকে আটক করেছে মহালছড়ি সেনাজোনের সেনাবাহিনী। আটক ব্যক্তিটি মহালছড়ি উপজেলার দাঁতকুপিয়া এলাকার মৃত মোহনি মোহন চাকমার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের আওতাধীন সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল এক চাঁদাবাজকে আটক করে। আটক ব্যক্তির কাছে, একটি এলজি, চাঁদা আদায়ের রশিদ ও ২ রাউন্ড এ্যামুনেশন, মোবাইল ও নগদ টাকা পাওয়া গেছে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসান খান জানান, চাঁদাবাজ ধনমনি চাকমার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শেষে আসামিকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হবে।