শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের রুমায় দুই দলের মধ্যে বন্দুক যুদ্ধ, হতাহতের খবর পাওয়া যায়নি

১৫১

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ (সংস্কার) দুই দলের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৫টা থেকে উপজেলার পাইন্দু ইউপির মুয়ালপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভোর ৫টা থেকে মুয়ালপি পাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ সংস্কার পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্দুক যুদ্ধ সংঘটিত হয় । আধিপত্য বিস্তারের জেরে একে অপরের উপর এই সশস্ত্র হামলা চালায় বলে ধারনা করছেন স্থানীয়রা।

রুমা পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানিয়েছেন, সকালে গোলাগুলি বিনিময় ঘটনা শুনেছি। হতাহতের খবর এখনো পাইনি।

তথ্যটি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। তিনি জানিয়েছেন, গোলাগুলির ঘটনা সম্পর্কে শুনেছি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি, তবে হতাহতের খবর পেলে আমরা জানাবো। সংঘটিত বন্দুক যুদ্ধ কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের মধ্যে ঘটে বলে তিনি জানান।