শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

অনৈতিক কাজের দায়ে খাগড়াছড়িতে ইসকন এর ধর্ম প্রচারককে বহিস্কার

১৫৬

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে ইসকন ধর্ম প্রচারক শিমুল চন্দ্র জলদাসকে নারির সাথে অনৈতিক কাজে আটক করা হয়েছে বলে জানা গেছে। এঘটনায় সোমবার (২৪ এপ্রিল) ইসকনের জেলা সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বহিষ্কার নোটিশেও এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, ইসকন প্রচার কেন্দ্রে অবস্থান করে ধর্মীয় জীবন শিক্ষার দানের পাশাপাশি ধর্ম প্রচারেও দায়িত্বে ছিল শিমুল। নারি কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে বহিষ্কার করেছে ইসকন কর্তৃপক্ষ।

উল্লেখ্য গত ১৮ এপ্রিল ২০২৩ ইং দিবাগত রাত ১২ টার দিকে খাগড়াছড়ি শহর হতে ১৫ কিলোমিটার দূরের একটি গ্রামে অনৈতিক কাজে হাতেনাতে এলাকাবাসীর নিকট আটক হয় শিমুল। এসময় আটক শিমুল কে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়। পরদিন খাগড়াছড়ি ইসকনের নেতৃবৃন্দ তাকে ছাড়িয়ে আনেন। জানা যায়, বছর খানেক আগে শিমুলের কাছে ইসকনের দীক্ষা গ্রহণ করে দুই সন্তানের জননী ২৬ বছরে ঐ মহিলা। এরপর থেকেই চলে আসছিল গুরু-শিষ্যের অনৈতিক কাজ। নানান অজুহাতে প্রায়শই সেখানে চালাতো অনৈতিক কাজে সম্পৃক্ত ছিল।