শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২৭
বাঘাইছড়ি প্রতিনিধি 
বাঘাইহাট জোনের উদ্যোগে বাঙালি হতদরিদ্র দুঃস্থ অর্ধ-শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন, লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান,পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন, অধিনায়ক ৬-ইস্ট বেঙ্গল।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক,পিএসসি, ৩৬নং সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী বাঙালি পরিবার সহ এলাকার  গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,গরীব অসহায় ও দিনমজুরদের ঈদের উৎসবের পাশে থাকতে পেড়ে খুবই আনন্দিত  বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়ন মূলক  অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে