শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

কাপ্তাইয়ে বিজিবি কতৃক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ

১১১
মোঃ কবির হোসেন, কাপ্তাই 
পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা জোন (৪১ বিজিবি) কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১এপ্রিল) দুপুর ২টায় ওয়াগ্গা জোনের পক্ষ হতে ৪০ জন দরিদ্র জনগণের মাঝে ঈদ সামগ্রী ও  কাপ্তাই প্রেস ক্লাবের  আসবাবপত্র ক্রয়ের জন্য  আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্কে ৪১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, এএসসি কাপ্তাইপ্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের হাতে আর্থিক অনুদান ও দরিদ্র ৪০জনের নিকট ঈদ সামগ্রী তুলে দেন।
এসময় প্রতিজনকে প্রতিটি প্যাকেটে  পোলাও চাউল, সয়াবিন তেল, চিনি, লাচ্ছি সেমাই এবং গুঁড়ো দুধ প্রদান করা হয় বলে জানান বিজিবির সদস্যরা।