শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

৬৯
তুফান চাকমা, নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে দুস্থ  মানুষের মাঝে ঈদের শুভেচ্ছা ও উপহার বিতরণ করা হয়েছে 
শুক্রবার (২১ এপ্রিল) সকালে নানিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসকল ঈদ উপহার অসহায় দের হাতে তুলে দেন নানিয়ারচর জোন কমান্ডার লে: ক: এস এম রুবাইয়াত হুসাইন (পিএসসি)। তাছাড়াও চিকিৎসা সেবা বাবদ নগদ অর্থ প্রদান ও অন‍্যান‍্যদের মাঝে ঈদের সরঞ্জাম তুলে দেন।
এসময় নানিয়ারচর জোনের অধিনায়ক বলেন,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে সেনাবাহিনীর এই ঈদের উপহার। আত্ম মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী ও  নানিয়াচর জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।ক্ষুদ্র-নৃগোষ্ঠী সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন  মানবিক ও জনকল্যাণমুলক কাজ অব্যাহত রাখবে।