শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

রাঙ্গামাটি আইনজীবী সমিতি নিবার্চন: সভাপতি রফিকুল, সম্পাদক মুন্না

১২৩

॥ তুফান চাকমা ॥

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগ সমর্থিত সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন অ্যাড. রফিকুল ইসলাম। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. আব্দুল গাফফার মুন্না।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির (ভবন-২) উপর তলায় অফিস কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মিহির বরন চাকমা, কমিশনার অ্যাড. পারভিন আকতার ও কমিশনার অ্যাডভোকেট নয়ন চাকমা।

উক্ত নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে যার কারনে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি ৮১ জন সদস্যদের মধ্যে হইতে ৭৬ জন সদস্য ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে আগামী ২’বছরের জন্য ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি অ্যাড. বিপ্লব চাকমা, সহ-সভাপতি-অ্যাড. সাইফুল ইসলাম পনির, সহ-সাধারণ সম্পাদক অ্যাড.আবছার, অর্থ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা অ্যাড.দর্শন চাকমা ঝন্টু, পাঠাগার সম্পাদক-অ্যাড. শফিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সুদীপ তঞ্চঙ্গ্যা, সদস্য পদে অ্যাড. মিলন চাকমা, অ্যাড. রিমন সরকার, অ্যাড. বিবরন চাকমা, অ্যাড. রাসুল কবির ইসলাম, অ্যাড. রাশেদ ইকবাল বাবু।

নব-নির্বাচিত অর্থ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু বলেন, আজকের নির্বাচনটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়াই সকল রাঙ্গামাটি বারের বিজ্ঞ আইনজীবীদের প্রতি অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামীতে রাঙ্গামাটি বারকে একটি অসাম্প্রদায়িক ও সুশৃঙ্খল বার হিসেবে উপহার দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।