শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

বরকলে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব সম্পন্ন

৫১

॥ বরকল প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে তরুণ-তরণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মহা সাংগ্রাই। মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব আয়োজন করে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস)। এছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাসঁখেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে বরকল মাসস।

বরকল মাসস সভাপতি মংহ্লাচি মারমা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন প্রমূখ। এসময় বরকল মাসস সদস্যবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।