শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

রাজনগর ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমান সেগুন কাঠ জব্দ

৪৬

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুণ কাঠ জব্দ করেছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চাঁনমিয়াঘাট (জিআর-৩০৫৫০৮ এমএস ৮৪ এ/৮) নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন পরিত্যক্ত অবস্থায় ০১টি ট্রাক্টর ট্রলিসহ আনুমানিক ৪৫ সিএফটি সেগুন গোলকাঠ জব্দ করে। যার আনুমানিক মূল্য ১০,৯০,০০০/- (দশ লক্ষ নব্বই হাজার) টাকা। বর্ণিত কাঠ ও ট্রাক্টর ট্রলি রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।