শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

রাজস্থলীতে ঈদ উপলক্ষে ৩৭৯৩পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১১৫

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ভিজিএফের চাল ৩৭৯৩টি অসহায়-দুস্থ পরিবার মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বরাদ্দকৃত ৩৭৯৩টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা পাওয়ার পর ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদানের মাধ্যমে চাল গুলো বিতরণের নির্দেশ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে ০৩টি ইউনিয়নের মধ্যে ঘিলাছড়ি ইউনিয়নে ১১০০টি, গাইন্দ্যা ইউনিয়নে ১২০০টি ও বাঙালহালিয়া ইউনিয়নে ১৪৯৩ পরিবার ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য নিয়োগ কৃত ট্যাক অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে ট্যাক অফিসারের উপস্থিতি এ সহায়তা প্রদান করা হচ্ছে। তারমধ্যে কার্ড-প্রতি ১০কেজি চাল।

এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।