শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

৯৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত আর্ত -মানবিক সেবার উদ্দেশ্যে দুঃস্থ অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অত্র জোন সদরে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৫০জন পাহাড়ী ও বাঙালী জনসাধারণ কে নতুন কাপড় প্রদান করা হয়। এছাড়াও অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় টহলের মাধ্যে প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে বসবাসরত ৫০জন দুঃস্থ অসহায় জনগণের মাঝে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে এসব নতুন কাপড় বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন। ঈদ এবং বৈশাখী উপহার সামগ্রী পেয়ে সাধারণ জনগন আবেগ আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।