শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

পবিত্র রমজান মাস উপলক্ষে দীঘিনালা জোনের ত্রান সহায়তা প্রদান

১২৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

আত্ন মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পবিত্র রমজান মাস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেংগলের দি বেবী টাইগার্স পক্ষ থেকে ত্রান সহয়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার( ২৮মার্চ) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ত্রান সামগ্রী বিতরন করেন জোন কমান্ডার লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন জোন স্টাফ অফিসার মেজর নুর নাফিজ ইসলাম ওএসপি, পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম.এ.মোমেন শিহাব, অনারানী ক্যাপ্টেন এ.কে এম নওরোজ ইসলাম।

বিতরন কালে জোন অধিনায়ক লে: কর্নেল রুমন পারভেজ বলেন, পবিত্র রমজান উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে দীঘিনালা জোনের পক্ষ থেকে সামান্য সহয়তা প্রদান করা হয়েছে। এতে দেড় শতাধিক পাহাড়ী-বাঙ্গালী পরিবারের মাঝে রমজান উপলক্ষে ত্রান সামত্রী বিতরন করা হয়।