শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বিদ্যানন্দন ফাউন্ডেশন ও গুইমার রিজিয়নের আয়োজন

দশ টাকায় ব্যাগ ভর্তি বাজার পেল দূর্গম পাহাড়ি জনপদের ৫শ পরিবার

৫৬

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়নের অন্তর্গত দূর্গম পাহাড়ি জনপদের ৫শ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে গরীবের সুপার শপ থেকে দশ টাকায় ব্যাগ ভর্তি বাজার কার্যক্রমের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুইমারা সরকারি কলেজ মাঠে বিদ্যানন্দন ফাউনন্ডেশন ও গুইমারা রিজিয়নের যৌথ আয়োজনে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এ সময় বিদ্যানন্দন ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. নাফিজ চৌধুরী, স্বেচ্ছাসেবক ডা. সৌরভসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় দশ টাকার বাজার থেকে প্রতিকেজি চাল ১ টাকা, তেল ৩ টাকা, মুরগী ৬ টাকা, মাছ ৫ টাকা, চিনি ৩ টাকা, লবণ ১ টাকা, ডিম ২ টাকা (এক ডজন), সুুঁজি ১ টাকা, ছোলা ২ টাকা, আটা ১ টাকা, পেয়াজ ১ টাকা, আলু ১ টাকা, চিনি ৩ টাকা, মসুর ডাল ৩ টাকা, নুডলস ১ টাকাসহ সবজী ও নিত্যপ্রয়োজনীয় ১৮ প্রকারের খাদ্য সামগ্রী ক্রয় করার সুযোগ পেয়েছেন উপকারভোগীরা।

উদ্বোধনী বক্তব্যে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পার্বত্যঞ্চলের স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গরীবের সুপার শপের মাধ্যমে অত্র এলাকার ৫শ পরিবারেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। যার ফলে দশ টাকায় তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পেরেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।